ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ-মালদ্বীপ দুটি সমঝোতা স্মারক সই

মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।


চুক্তি দুটি হচ্ছে হচ্ছে— দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময়। আর দুটি সমঝোতা স্মারক হচ্ছে— বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিঞ্জান (নবায়ন) এবং দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।


এর পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হয়েছে।


বৈঠক শেষে মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে কাজ করবে এবং বাংলাদেশ থেক দক্ষ নার্স ও ডাক্তার নেবে মালদ্বীপ।


সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দু’টির মধ্যে বন্ধুত্বের বন্ধন হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিবে বাংলাদেশ।


এর আগে, মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনাসহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেনটেশন’ পরিদর্শন করেন।


শেখ হাসিনা প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে ফটো সেশনে অংশ নেন।

ads
ads
ads

Our Facebook Page

↑